বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

শনিবার মধ্যরাত থেকে যেসব সড়কে চলবে না গাড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

শনিবার মধ্যরাত থেকে যেসব সড়কে চলবে না গাড়ি
ফাইল ছবি

তাবলিগ জামাতের মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীর। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হতে বাকি মাত্র একদিন। অন্যান্য সময়ের মতো রোববারের আখেরি মোনাজাতেও অংশ নেবেন বিপুল মানুষ। তাই ঢাকা থেকে উত্তরের সড়কে যান চলাচল বন্ধ করা, কোথাও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) অনুষ্ঠেয় ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গাজীপুর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


ইজতেমা ময়দানে আগামীকাল রোববার (২২ জানুয়ারি) ১০টা থেকে ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ কমিশনার বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাবলিগ জামাতে বিরোধ চলছে। যে কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। 

শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামীকাল রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত।


বিজ্ঞাপন


কোন কোন সড়কে চলবে না যানবাহন 

পুলিশ কমিশনার বলেন, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করতে শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান প্রমুখ।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর