বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:০৫ এএম

শেয়ার করুন:

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু
ফাইল ছবি

বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার এই পর্বের আখেরি মোনাজাত শুরু হয় সকাল ১০টায়। মোনাজাত পরিচালনা করছেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। পাপ থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে তারা কান্নায় ভেঙে পড়েছেন। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে অনেকে সড়কে পাটি ও পেপার বিছিয়ে মোনাজাতে অংশ নেন।


বিজ্ঞাপন


তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমার কার্যক্রম গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরুহয়। চলে সকাল ৯টা পর্যন্ত। এরপর তাশকিল ও হেদায়েতি বয়ান হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বয়ান দেওয়া হয়। এরপর ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে প্রচণ্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ দলে দলে ইজতেমাস্থলে আসেন। গাড়ি না পেয়ে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে ইজমেতা ময়দানে যান। ময়দানে যাদের জায়গা হয়নি তারা রাস্তায় বসে পড়েন।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় প্রবেশের সময় সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে থামবে। এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ‘মোনাজাত স্পেশাল’ নামের বিশেষ ট্রেন পরিচালনা করে।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর