শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে আর্জেন্টিনাকে তাড়া করছে নতুন অভিশাপ – ভাঙতে পারবেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে আর্জেন্টিনাকে তাড়া করছে নতুন অভিশাপ – ভাঙতে পারবেন মেসি

বিশ্বকাপ ২০২৬ শুরুর মাত্র কয়েক দিন আগে লিওনেল মেসির আর্জেন্টিনাকে দারুণ এক সুখবর দিল ফিফা। সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের হারের সুবাদে এই সাফল্য পেয়েছে আলবিসেলেস্তেরা।

এর আগে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮৯৩ দিন বিশ্বের এক নম্বর দল হিসেবে থেকেছিল আর্জেন্টিনা। তবে গত বছর ইকুয়েডরের কাছে হেরে শীর্ষস্থান হারাতে হয়েছিল তাদের। এবার ফ্রান্স আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা আবারও ফিরে পেল নিজেদের জায়গা।


বিজ্ঞাপন


আরও পড়ুন-ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে সুখবর বাংলাদেশিদের, দেখা যাবে যেসব চ্যানেলে

এই র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স তিন নম্বরে নেমে গেছে। স্পেন ইরাকের সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষ ছয়ে আর কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড চার, পর্তুগাল পাঁচ এবং ব্রাজিল ছয় নম্বরে রয়েছে। তবে সাত ও আট নম্বরে বড় পরিবর্তন দেখা গেছে। মরক্কো এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে, আর নেদারল্যান্ডস নেমে গেছে আটে।

তবে এই আনন্দের মাঝেই আর্জেন্টিনার জন্য রয়েছে এক অস্বস্তিকর অভিশাপ। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু করার পর থেকে এখন পর্যন্ত কোনো দলই র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২২ সালে মেসি যখন বিশ্বকাপ জিতেছিলেন, তখন আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছিল তৃতীয় স্থান থেকে।

আরও পড়ুন-আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন


বিজ্ঞাপন


এদিকে বিশ্ব ফুটবলের মঞ্চে নতুন ইতিহাস লেখার সুযোগ দাঁড়িয়ে আছে আর্জেন্টিনার সামনে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যদি আগামী বিশ্বকাপেও শিরোপা জিততে পারে, তবে তারা ভেঙে দেবে কয়েক দশকের পুরোনো এক রেকর্ডের দেয়াল। আর সেই অভিযানের কেন্দ্রে থাকবেন দলের প্রাণভোমরা মেসি। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর্জেন্টিনা। তবে কাজটি মোটেও সহজ নয়। কারণ ফুটবল ইতিহাস বলছে, গত ৬০ বছরেরও বেশি সময় ধরে কোনো দল পরপর দুটি বিশ্বকাপ জিততে পারেনি।

সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিল ব্রাজিল। তারা ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল। এরপর ১৯৭০ সালেও শিরোপা জিতে চার আসরের মধ্যে তিনবার বিশ্বসেরা হওয়ার বিরল রেকর্ড নিজেদের করে নেয়। ব্রাজিল ছাড়া আর মাত্র একটি দেশ পরপর দুটি বিশ্বকাপ জিততে পেরেছে। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল। যদিও সেই সময়ের দুটি আসর নিয়ে বিভিন্ন বিতর্ক ও প্রশ্ন এখনও আলোচনায় আসে।

আরও একটি পরিসংখ্যান আর্জেন্টিনাকে ভাবাতে পারে। ১৯৭০ সালের পর কোনো বিশ্বচ্যাম্পিয়ন দল পরবর্তী আসরে শিরোপা ধরে রাখতে পারেনি। এই সময়ে মাত্র তিনটি দল চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্স। ১৯৯০ সালে আর্জেন্টিনা, ১৯৯৮ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্স ফাইনালে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত কেউই শিরোপা ধরে রাখতে পারেনি। তিন দলকেই রানার্সআপ হয়েই আসর শেষ করতে হয়েছে।

এমন বাস্তবতায় আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ দ্বিগুণ। তারা কি ইতিহাসের বাঁধা ভেঙে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নতুন নজির গড়বে, নাকি অতীতের পরিসংখ্যানই আবারও সত্য প্রমাণিত হবে, সেই উত্তর মিলবে আগামী বিশ্বকাপের মঞ্চে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। তার আগে আর্জেন্টিনা নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। রোববার হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর