মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দ্রুততম গোলের রেকর্ড গড়ে সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

দ্রুততম গোলের রেকর্ড গড়ে সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের উদ্বোধনী স্মরণীয় করার লক্ষ্যে খেলতে নেমে সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে গেছে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩-১ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মার্কিনিরা।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে ফেটে পড়ল স্বাগতিক সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। খেলার সপ্তম মিনিটে মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি দারুণ এক আক্রমণ বুক করে বল বাড়িয়ে দেন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের দিকে। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পুলিসিক যখন ডি-বক্সের ভেতর আবার ম্যাককেনিকে পাস দিতে যান, তখন তা ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

এই আত্মঘাতী গোলের কল্যাণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঘরের মাঠে স্বপ্নের মতো সূচনা করল স্বাগতিকরা।

এদিকে এর মাধ্যমে এবারের আসরের দ্রুততম গোলের স্থানও দখল করেছে এটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নবম মিনিটে গোল করেছিলেন মেক্সিকান তারকা ফুটবলার জুলিয়ান কুইনোনেস। কিন্তু তার রেকর্ডটা বেশিক্ষণ টিকল না। যদিও নিজেদের জালেই বল পাঠিয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিশ্চয় করতে চানননি বোবাদিল্লা।


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর