ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা রকম মজার ঘটনা ও কৌতূহলের জন্ম। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্রাজিলের এক হাঙর। রিও ডি জেনেইরোর একটি অ্যাকুয়ারিয়ামে থাকা ‘রিতিনিয়া’ নামের হাঙর ব্রাজিলের প্রথম ম্যাচের ফল নিয়ে এমন এক ভবিষ্যদ্বাণী করেছে, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন-অবশেষে বিশ্বকাপের খেলা দেখার সুখবর পেল বাংলাদেশি ফুটবলপ্রেমীরা
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমান করতে হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীক রাখা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর রিতিনিয়া ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যা আয়োজকদের মতে সেলেসাওদের জয়ের ইঙ্গিত বহন করে।
আরও পড়ুন-শিরোপা দৌড়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান জানাল সুপারকম্পিউটার
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মরক্কো। ফলে ম্যাচটি বিশ্বকাপের প্রথম রাউন্ডের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন-কান্না, অভিশাপ আরও যত অজনা গল্পে তৈরি ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি
বিজ্ঞাপন
ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ইতিহাস অবশ্য নতুন নয়। ২০১০ ফিফা বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই জনপ্রিয় স্মৃতিকে সামনে রেখেই এবার রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়াম হাঙর রিতিনিয়াকে নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে।
আরও পড়ুন-২১ হাজার কোটি টাকার বিশ্বকাপ দল, আর্জেন্টিনা-ব্রাজিলকে ছাড়াল এই দেশ
তবে রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবে মিলবে, সেটি জানা যাবে মাঠের খেলাতেই। এখন দেখার বিষয়, হাঙরের ইঙ্গিত সত্যি করে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করতে পারে কি না ব্রাজিল।




