বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

আজ শুরু ফুটবল বিশ্বকাপের উৎসব, কখন কোথায় দেখবেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

আজ শুরু ফুটবল বিশ্বকাপের উৎসব, কখন কোথায় দেখবেন

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবার ঘটছে এক অভূতপূর্ব ঘটনা। একই আসরে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান! যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এই বিশ্বকাপ শুরু হচ্ছে তিন ভিন্ন শহরে তিন ভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে।

এর আগে কখনো এমনটা হয়নি। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু সিউলে। এবার সেই ঐতিহ্য পুরোপুরি বদলে গেল। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস। তিন শহরে তিনটি অনন্য আয়োজনের মাধ্যমে বিশ্বকাপকে স্বাগত জানানো হবে।


বিজ্ঞাপন


সময়সূচি (বাংলাদেশ সময়)

- মেক্সিকো সিটি: আজ রাত ১১টা উদ্বোধনী অনুষ্ঠান (আজতেকা স্টেডিয়াম)  
  রাত ১টা — মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা

- টরন্টো: আগামীকাল রাত ১১টা ৩০ মিনিট উদ্বোধনী অনুষ্ঠান  
  রাত ১টা — কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

- লস অ্যাঞ্জেলেস: শনিবার ভোর সাড়ে ৫টা উদ্বোধনী অনুষ্ঠান  
  সকাল ৭টা — যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে


বিজ্ঞাপন


প্রতিটি শহরের নিজস্ব রঙ ও স্বাদ

মেক্সিকো সিটি: আদিবাসী ঐতিহ্যের জয়গান  
আজতেকা স্টেডিয়ামে হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। আদিবাসী শিল্প, লোকসংগীত ও ঐতিহ্যবাহী কাগজের শিল্পকর্ম দিয়ে মেক্সিকোর গভীর সাংস্কৃতিক শিকড় তুলে ধরা হবে। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই’-এর পরিবেশনায় থাকছেন শাকিরা ও নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়। এছাড়া মঞ্চে উঠবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, জে বালভিন, লিলা ডাউনস, বেলিন্ডা, মানাসহ আরও অনেকে। অনুষ্ঠানটি হবে ১৬-১৭ মিনিটের।

টরন্টো: কানাডার গৌরবময় ইতিহাস  
টরন্টো স্টেডিয়ামে থাকবে আবেগঘন ক্ষণগণনা ও কানাডার ঐতিহাসিক মুহূর্তগুলোর উদযাপন। পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স। অনুষ্ঠানের দৈর্ঘ্য প্রায় ১৩ মিনিট।

লস অ্যাঞ্জেলেস: আধুনিক দৃশ্যময় জাদু  
লস অ্যাঞ্জেলেসে হবে সবচেয়ে বড় পরিসরের ভিজ্যুয়াল ও গল্পনির্ভর উপস্থাপনা। কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো তারকারা মঞ্চ মাতাবেন।

শাকিরার ফেরা এবং স্মৃতির পুনরাবৃত্তি- ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বকাপ উদ্বোধনীকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই শাকিরাই আবার ফিরছেন এবার। অনেকের মনে এখনও আছে ১৯৯৪ সালে ডায়ানা রসের সেই বিখ্যাত (কিন্তু মিস) পেনাল্টি কিকের স্মৃতি। এবারের আয়োজনেও তারকাদের ঝলকানিতে আগ্রহ তুঙ্গে।

পেছনের কারিগর ও মূল বার্তা- তিনটি অনুষ্ঠানের সার্বিক প্রযোজনা করছেন বিখ্যাত অলিম্পিক প্রযোজক মার্কো বালিচ। ভিন্ন ভিন্ন শৈলীতে হলেও তিনটি আয়োজনের মূল সুর এক। ভাষা-সংস্কৃতি-সীমান্তের বেড়া ভেঙে ফুটবল যেভাবে মানুষকে এক করে, তারই উদযাপন।

কোথায় দেখবেন?
- আন্তর্জাতিকভাবে: ফক্স ও FS1 চ্যানেলে সরাসরি (ইংরেজি)।
- বাংলাদেশে: বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি।
- অনলাইনে: মাই রবি অ্যাপ, টফি ও বায়োস্কোপ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর