বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন
আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশ সময় অনুযায়ী পূর্ণ বিশ্বকাপ সূচি এক নজরে

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক এখন গুনছেন ক্ষণ, অপেক্ষা করছেন প্রিয় দল ও তারকাদের মাঠে দেখার জন্য। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাঠে দেখতে অপেক্ষা করতে হবে ছয় দিন। টুর্নামেন্টের ১৮তম ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামবে আলবিসেলেস্তেরা।


বিজ্ঞাপন


‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। ১৭ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে লড়াই। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে মেসির দল, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা; ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

গ্রুপ পর্ব সফলভাবে পেরোতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

অন্যদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় খবর নেইমারের প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। 


বিজ্ঞাপন


রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত দল ঘোষণার অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হলে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচেই গুরুতর হাঁটুর চোটে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে ব্রাজিলের। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। ১৬ জুন ব্রাজিল বনাম হাইতি। ২১ জুন ব্রাজিল বনাম মরক্কো। ২৫ জুন ব্রাজিল বনাম স্কটল্যান্ড।

আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচের সূচি

তারিখ

প্রতিপক্ষ

সময় (বাংলাদেশ)

ভেন্যু

১৭ জুন

আলজেরিয়া-আর্জেন্টিনা

সকাল ৭:০০টা

কানসাস সিটি

২২ জুন

অস্ট্রিয়া-আর্জেন্টিনা

রাত ১১:০০টা

যুক্তরাষ্ট্র

২৮ জুন

জর্ডান-আর্জেন্টিনা

সকাল ৮:০০টা

যুক্তরাষ্ট্র

ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচের সূচি

তারিখ

প্রতিপক্ষ

সময় (বাংলাদেশ)

ভেন্যু

১৪ জুন

ব্রাজিল-মরক্কো

ভোর ৪টা

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম

২০ জুন

ব্রাজিল-হাইতি

সকাল ৬-৩০ মিনিট

ফিলাডেলফিয়া স্টেডিয়াম

২৫ জুন

ব্রাজিল-স্কটল্যান্ড

ভোর ৪টা

মিয়ামি স্টেডিয়াম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর