মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন রিয়াল মাদ্রিদ তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন রিয়াল মাদ্রিদ তারকা

২০২৬ বিশ্বকাপের জন্য কোচ দিদিয়ে দেশমের ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়লেও, ফুটবল মাঠের বাইরে নিজের অবসর সময়কে দারুণভাবে কাজে লাগাচ্ছেন এদুয়ার্দো ক্যামাভিঙ্গা। ২৩ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় ডুবে না থেকে তিনি সোজা চলে গেছেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত কোর্স করতে!

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে বদলি হিসেবে নেমে মাঠের বাঁপ্রান্তে ৪৯ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেছিলেন কামাভিঙ্গা। তবে রিয়াল মাদ্রিদের এক বিশৃঙ্খল ও টালমাটাল মৌসুমের বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটানোর খেসারত দিতে হয়েছে তাকে। গত মার্চে ফ্রান্সের জার্সিতে নিজের ২৯তম আন্তর্জাতিক ম্যাচটি খেলার পর এবার আর দিদিয়ে দেশমের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। 

এই আকস্মিক ছুটিকে তিনি নষ্ট না করে ভর্তি হয়ে যান হার্ভার্ড বিজনেস স্কুলের ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস’ (বিনোদন ও ক্রীড়া) বিষয়ক একটি বিশেষ কোর্সে। গত শনিবার (৬ জুন) হার্ভার্ড ক্যাম্পাসের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কামাভিঙ্গা লিখেছেন, "শেখা, শোনা এবং নিজেকে সমৃদ্ধ করার কয়েকটি দিন"।

চমকপ্রদ বিষয় হলো, কামাভিঙ্গা যেখানে পড়াশোনা করছেন, তার ঠিক পাশেই অবস্থান করছে ফ্রান্সের মূল বিশ্বকাপ দলটি। বোস্টনের উপশহর কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫ মাইল দূরত্বের ওয়ালথামে অবস্থিত বেন্টলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিকে নিজেদের বিশ্বকাপ ‘বেস ক্যাম্প’ হিসেবে বেছে নিয়েছে ফরাসি দল। কামাভিঙ্গা যখন হার্ভার্ডের ক্লাসরুমে ব্যস্ত, ঠিক সেই সপ্তাহের মধ্যেই কিলিয়ান এমবাপ্পেরা তাদের এই ম্যাসাচুসেটস বেসে এসে পৌঁছান।

আইভরি কোস্টের কাছে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খাওয়া ফ্রান্স দল আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। আর ফরাসি শিবির যখন বিশ্বজয়ের রণকৌশল সাজাতে ব্যস্ত, তাঁর ঠিক ৫ মাইল দূরে বসেই কামাভিঙ্গা ফুটবল ট্যাকটিক্সের বাইরে জীবনের এক নতুন পাঠ নিচ্ছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর