ফিফা ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোর মাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রুডি গার্সিয়ার শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচ শুরুর ৯ মিনিটে কেটেলারে দারুণ এক ক্রস থেকে গোল করে এগিয়ে নেন বেলজিয়ানদের।
যুক্তরাষ্ট্রের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় বেলজিয়াম।
বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিকোলাস রাসকিন ক্রস করে সেটি বাড়িয়ে দেন মাঝখানে। সেখানে একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন চার্লস ডি কেটেলারে। সহজ টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামকে অবিস্মরণীয় এই লিড উপহার দেন তিনি।
এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।
এফএ
























































































































