শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নূসার দর্শনীয় গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১২:১৫ এএম

শেয়ার করুন:

নূসার দর্শনীয় গোলে এগিয়ে নরওয়ে

মাঠের বাঁ প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকলেন অ্যান্টোনিও নূসা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বলটি ডান পায়ে সেট করলেন, আর চোখের পলকে এক দুর্দান্ত বাঁকানো শটে বল জড়ালেন দূরের জালে। গ্যালারিভর্তি দর্শক তখন কেবল স্তব্ধ হয়ে দেখছেন তরুণ এই ফরোয়ার্ডের পায়ের জাদু। 

নূসার এমন এক চোখধাঁধানো গোলেই বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে। বিরতির পর ফের খেলা শুরু হয়েছে।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছিল লড়াই। তবে ডেডলক ভাঙতে নরওয়েকে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার এক পাস খুঁজে নেয় নূসাকে। বল নিয়ন্ত্রণে নিয়ে আইভরি কোস্টের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের নিখুঁত ও বাঁকানো শটে লক্ষ্যভেদ করে দলকে উল্লাসে ভাসান এই উইঙ্গার।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক হেডে সেটি নিচে নামিয়ে দেন সরলথ। গোললাইন থেকে মাত্র কয়েক গজ দূরে বলটি পেয়ে যান ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড। তবে ভাগ্য সহায় ছিল না নরওয়ের, হলান্ডের নেওয়া শটটিতে পর্যাপ্ত জোর না থাকায় আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু গোললাইন থেকে বলটি ক্লিয়ার করেন। ফলে অল্পের জন্য দ্বিতীয় গোল পাওয়া থেকে বঞ্চিত হয় তারা।

এখন চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ১-০ গোলের লিড নিয়ে খেলছে নরওয়ে। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে ওডেগার্ড-হাল্যান্ডরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর