রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বইমেলায় সাইফুলের ‘সাত রাতের কিলিমাঞ্জারো এগারো রাতের হিমালয়’

আহসান রাজীব বুলবুল
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

বইমেলায় সাইফুলের ‘সাত রাতের কিলিমাঞ্জারো এগারো রাতের হিমালয়’

আসন্ন বইমেলায় প্রবাসী লেখক সাইফুল ইসলাম রিপনের হাইকিং বিষয়ক বই ‘সাত রাতের কিলিমাঞ্জারো এগারো রাতের হিমালয়’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান স্বপ্ন ‘৭১।

সাইফুল ইসলাম রিপন ছোটবেলা থেকেই দুরন্ত স্বভাবের। দুরন্তপনার মধ্যদিয়েই তার জীবনের সব অভিযানের সঙ্গে অবচেতনভাবেই জড়িয়ে পড়তে থাকে হাইকিং। স্কাইডাইভ, বাঞ্জিজাম্প, স্কুবাডাইভ কিংবা হাইকিং- সবই সেই দুরন্তপনার অংশ। পুকুর থেকে নদীতে ঘণ্টার পর ঘণ্টা গোসল করা। চোখ লাল না হওয়া পর্যন্ত সাঁতরানো ছিল প্রতিদিনের ঘটনা।


বিজ্ঞাপন


প্রথমে পাহাড়ে উঠেন ১৯৮২ সালে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। কোনো কিছু না জেনে কিংবা কোনো প্রস্তুতি ছাড়াই উঠে পড়েন সেই পাহাড়ে। কানাডায় অভিবাসনের পরে ক্যালগেরি এসে ২০০৪ থেকে সত্যিকারের অর্থে পাহাড়ে ওঠা শুরু। হাইকিংয়ের সংখ্যা ৩শর মতো। এভারেস্ট বেস ক্যাম্প আর কিলিমাঞ্জারো এরমধ্যে উল্লেখযোগ্য।

>> আরও পড়ুন: চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু হচ্ছে ১২ জানুয়ারি

আলবার্টা রাইটার্স ফোরাম কমিটির নির্বাহী উপদেষ্টা এবং বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন বইটি সম্পর্কে বলেন, সাত রাতের কিলিমাঞ্জারো এগারো রাতের হিমালয়’ মূলত হাইকিংয়ের অভিজ্ঞতা থেকে লেখা। হাইকিং করতে গেলে শুরু থেকে কি কি করতে হবে তার একটা বিশদ বর্ণনা। শারীরিক প্রস্তুতি, মানসিক যোগ্যতা থেকে শুরু করে, কি ধরনের পোশাক, জুতা ও অন্যান্য বিষয়ের প্রয়োজন, তার সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বইয়ে। এর বাইরে আমার জীবনের শ্রেষ্ঠ হাইকগুলো থাকছে। আর সাথে থাকছে একজন হাইকারের জীবনের পথচলার চালিকা শক্তি।

সাইফুল ইসলাম রিপন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন। নতুন যন্ত্র উদ্ভাবন ছাড়াও ভারী ও হালকা উৎপাদন শিল্পের বিভিন্ন শাখায় অবদান রাখেন। সব শেষে বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদনকারী কোম্পানি সৌদি আরবের ‘আরামকো’তে চাকরি করেন। এছাড়া থাইল্যান্ড ও মিশিগান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।


বিজ্ঞাপন


বর্তমানে কানাডাপ্রবাসী লেখক সাইফুল ইসলাম রিপন দুই সন্তানের জনক।

জেএম/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর