রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সাবেক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়াত লেখক দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

গত বছরের ৭ নভেম্বর কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন তিনি। পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর