বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
হামলার শিকার কয়েকজন সাংবাদিক | ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। সেসব হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরণের ঘটনা বারবার ঘটছে।

এ সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এ ধরণের অপকর্মকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

বিবৃতিতে নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও জানান নেতৃবৃন্দ।

টিএ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর