মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

এই দায়িত্ব একটি আমানত, এর খেয়ানত করা হবে না: জিএস ফরহাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

এই দায়িত্ব একটি আমানত, এর খেয়ানত করা হবে না: জিএস ফরহাদ
এই দায়িত্ব একটি আমানত, এর খেয়ানত করা হবে না: জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ হোসেন। নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এই দায়িত্ব একান্তই একটি আমানত। এর খেয়ানত করা হবে না। কারণ, কেয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


জিএস ফরহাদ বলেন, এই বিজয় ব্যক্তি ফরহাদের নয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি মনে করি, এই পদে দায়িত্ব পাওয়া একটি গুরুদায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।

তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমাকে ভোট দেননি, তারাও আমারই সহপাঠী, ভাই-বোন। আমি তাদের সবার প্রতিনিধি। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে ফরহাদ বলেন, আমি কোনো বিজয় মিছিল করবো না, করতেও চাই না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটিই যথেষ্ট। আমি চাই আমার কাজের মাধ্যমেই মানুষ জানুক, এই পদে একজন দায়িত্বশীল প্রতিনিধি ছিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেই আমি জবাবদিহি করতে চাই। দায়িত্ব পালনের সময় যদি কোথাও ভুল করি, তাহলে আপনারাই আমাকে শুধরে দিন। এই দায়িত্ব পালন করতে গিয়ে যেন কখনো কারও বিশ্বাস ভাঙি না, সেটিই আমার সবচেয়ে বড় চাওয়া।


বিজ্ঞাপন


চূড়ান্ত ফলাফলে জানা যায়, জিএস পদে ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর