শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

অপপ্রচার বিষয়ে যা বললেন ভিপি প্রার্থী শামীম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

অপপ্রচার বিষয়ে যা বললেন ভিপি প্রার্থী শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন বলেছেন, কাল থেকে আমার নামে অনলাইনে অনেক অপপ্রচার করা হয়েছে, যাতে আমার ভোট কমানো যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোঝেন কোনটা সঠিক, কোনটা বেঠিক। তাই ব্যালট পেপারের মাধ্যমেই নির্ধারিত হবে কে জয়ী হবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


শামীম বলেন, যখন থেকে আমার স্টুডেন্ট অটোনমি কনসেপ্টটা জনপ্রিয় হয়েছে, তখন থেকেই তারা আমার পেছনে লেগেছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম বলেন, নির্বাচনি পরিবেশ ভালো দেখছি। সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যেই সোহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করছি নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ার মতো কিছু হবে না।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করছেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।


বিজ্ঞাপন


এবার প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্যও। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোট দেবেন শিক্ষার্থীরা।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর