শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ছাত্রদলের হামিম বললেন- ‘শিক্ষার্থীরা এটাকে রায় মনে করলে সম্মান জানাই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ এএম

শেয়ার করুন:

hamim
শেখ তানভীর বারী হামিম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবি ঘটেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের। এই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোটের ফলাফলকে পরিকল্পিত প্রহরন আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন। তবে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ভোট নিয়ে অভিযোগ তুললেও এটাকে শিক্ষার্থীরা রায় মনে করলে তিনি সম্মান জানাবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন।


বিজ্ঞাপন


হামিম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষমাণ। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।

DD

ছাত্রদল নেতা আরও লেখেন- যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ- আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম-আছি এবং যতোদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।

এমআর/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর