শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই: উমামা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম

শেয়ার করুন:

আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই: উমামা
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।

 মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


উমামা ফাতেমা বলেন, ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

এছাড়া পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই আসছে, ভোট দিচ্ছে। আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।

এএসএল/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর