শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ডাকসু নির্বাচন: দুই প্রার্থীর কেন্দ্রে প্রবেশ নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

Daksu
ডাকসু নির্বাচনে ঢাবির ভেতরের চিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ প্রায শেষের দিকে। আর ঘণ্টা খানেক বাকি। তারই মাঝে দুই প্রার্থীর সিনেট ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেধে যায়। সিনেটে মহসীন হল, এফ রহমান আর বিজয় ৭১ হলের ভোটাররা ভোট দিচ্ছেন।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের অভিযোগ, তারা (দুই প্রার্থী) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোর করে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে। 

এদিকে হট্টগোলের মাঝে রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় ওই দুই প্রার্থীকে বের করে দেওয়া হয়।

এএসএল/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর