শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসুর আলাপ এখানেই শেষ করলাম’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

‘ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসুর আলাপ এখানেই শেষ করলাম’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভিসি ও প্রক্টরকে ‘অভিনন্দন’ জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আবদুল কাদের।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাপূর্ব রাত সাড়ে ৪টার পরে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।


বিজ্ঞাপন


ওই পোস্টে আবদুল কাদের লেখেন, ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা, শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঢাবি এবং দেশের মানুষের যেকোনো সংকটকালে আমি আছি, যেমনটা বিগত দিনে ছিলাম।

এদিকে, ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।

এর আগে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ওই পোস্টে আবিদুল ইসলাম লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর