বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ শোকস্তব্ধ- সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ শোকস্তব্ধ- সাকিব

আজ ২১ জুলাই সকালে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজেআই মডেল) দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানায়, 'মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিসিবি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।'


বিজ্ঞাপন


আরও পড়ুন-উত্তরায় বিমান বিধ্বস্ত, যে অনুরোধ জানালেন তামিম ইকবাল

এ ঘটনা ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। ভয়াবহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি লিখেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

তিনি আরও লিখেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।

আরও পড়ুন-উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন মাশরাফিরা


বিজ্ঞাপন


Screenshot_2025-07-21_202114

মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, উত্তরায় প্রশিক্ষন বিমান বি-ধ্ব-স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ-য়া-বহ এই দু-র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।   

এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই- হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু-র্ঘ-টনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।

এছাড়া বিমানবাহিনীর বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ ও সেই সঙ্গে সংবাদকর্মীদের এক অনুরোধও করেছেন তামিম ইকবাল। তামিম লিখেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই  প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।

তিনি আরও লিখেন, আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর