বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিমান বিধ্বস্ত: ৬ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ১৬৪ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

বিমান বিধ্বস্ত: ৬ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ১৬৪ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। তাদের রাজধানীর ছয়টি ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে এই তথ্য।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার হল’ নামক ভবনের ক্যান্টিনের প্রবেশমুখে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর দল। নিহত ও আহতদের উদ্ধার করা হয় একে একে।


বিজ্ঞাপন


আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন চিকিৎসাধীন এবং ২ জন নিহত, সিএমএইচে চিকিৎসাধীন ১৪ জন ও নিহত ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন চিকিৎসাধীন ও ২ জন নিহত, উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।

এমআই/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর