বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রধান বিচারপতির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রধান বিচারপতির শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায়  প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।


বিজ্ঞাপন


তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশনা দিয়েছেন।

এআইএম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর