বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিধ্বস্ত বিমানের পাইলট কি বেঁচে আছেন?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বিধ্বস্ত বিমানের পাইলট কি বেঁচে আছেন?

উত্তরায় বিধ্বস্ত বিমানটির পাইলট ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের একের পর এক বের করে হাসপাতালে পাঠানো হলেও পাইলটের সবশেষ অবস্থা কী সে সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাইলট তৌকির। তবে বেলা সাড়ে তিনটার দিকে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন পাইলট।


বিজ্ঞাপন


এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বড় অংশকে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

বিইউ/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর