রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিমান বিধ্বস্ত: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

বিমান দুর্ঘটনা: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান ফেসবুকে লেখেন, “রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

“আল্লাহ তা'য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাঁদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।”

তিনি আরও লেখেন, “আহতদের আল্লাহ তা'য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”

টিএই/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর