রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন ৩৬, আশঙ্কাজনক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন ৩৬, আশঙ্কাজনক ৪
সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন ৩৬ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

পরিচালক বলেন, এখনো আমাদের এখানে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ডা. নাসির উদ্দীন জানান, ভর্তি রোগীদের মধ্যে সিবিআর ক্যাটাগরিতে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি।

দগ্ধ রাফসি (১২) ও আয়ান খান (১২) নামের দুই শিক্ষার্থীকে আজ ছাড় দেওয়া হয়েছে জানিয়ে পরিচালক বলেন, আগামী এক সপ্তাহে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Burn-1_2

প্রফেসর নাসির উদ্দীন বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনস্টিটিউটে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে।

পরিচালক বলেন, আমাদের চিকিৎসক দল রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। যেসব ওষুধ চিকিৎসার জন্য অপরিহার্য, সেগুলো আমরা মজুত করে রেখেছি। কোনো রোগীর চিকিৎসায় যেন বিলম্ব না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল দল বাংলাদেশে এসেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আহদের চিকিৎসাসেবা দিচ্ছেন তারা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর