বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় আ.লীগ ভয়াবহ চক্রান্ত শুরু করেছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

‘ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় আ.লীগ ভয়াবহ চক্রান্ত শুরু করেছে’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয়াবহ চক্রান্ত শুরু করেছে। এরই অংশ হিসেবে গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক দিনকাল বন্ধ করে দিয়েছে। এর আগেও অনেক পত্রিকা ও টিভি বন্ধ করে দিয়েছিল তারা। এভাবে এ সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় বিএসপিপি’র সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই ছিল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্য, সেসব অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।

পেশাজীবী পরিষদের এই নেতা বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে, ভাষা আন্দোলনের ৭০ বছর পর এবং স্বাধীনতা অর্জনের ৫০ বছর পরও আমাদের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে। ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই যে, আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। বাংলাদেশে কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করব।

>> আরও পড়ুন: সামাজিক মাধ্যমে থেমে নেই ভাষার বিকৃতি


বিজ্ঞাপন


শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. রেজোয়ানুর রহমান সোহেল, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. সাজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর