বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে দুই কিলোমিটার সড়কজুড়ে আলপনা অঙ্কন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দুই কিলোমিটার সড়কজুড়ে আলপনা অঙ্কন

ঝিনাইদহে একুশের চেতনাকে তুলে ধরতে দুই কিলোমিটার সড়কজুড়ে আলপনা অঙ্কন করা হয়েছে। গত দুই দিন ধরে ঝিনাইদহ পায়রা চত্বর থেকে কেন্দ্রিয় শহীদ মিনার পর্যন্ত দুই পাশের রাস্তায় এ আল্পনা অংকর করা হয়।

চারুদেশ প্রতিষ্ঠানের শিল্পী শাহীন জানান, একুশের চেতনাকে উদ্দীপ্ত করতে ঝিনাইদহে প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়কের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে আলপনা। রোববার সকাল থেকে সোমবার বিকাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। সে সময় পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


শিল্পী শফিক মাহমুদ জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও ঝিনাইদহ পৌরসভার পৃষ্ঠপোসকতায় ২ কিলোমিটার রাস্তার আল্পনার কাজ আজ বিকেলে শেষ হয়েছে।

আল্পনা অংকন শিল্পী নিধির বিশ্বাস জানান, আলপনা অঙ্কনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তাদের একুশের চেতনা ছড়িয়ে দিতেই আজকের এ আয়োজন করা হয়েছে।

ss

অংকনশিল্পী জাহিদ হোসেন জানান, প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে অঙ্কন করা হয় লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণীল আলপনা। তিনি আরো জানান, শিল্পদেশ স্বপ্নচারু ও চারুদেশ নামের দুই প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অংকন শিল্পীরা আল্পনা এঁকেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর