মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিষন্ন নেতাকর্মীরা, নয়াপল্টনে কোরআন তেলাওয়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

বিষন্ন নেতাকর্মীরা, নয়াপল্টনে কোরআন তেলাওয়াত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এদের অনেকে দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন। অনেকেই হাউমাউ করে কাঁদছেন। 
 
মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর নেতাকর্মীদের অনেকে এভারকেয়ার হাসপাতালের দিকে চলে যান। অনেকে নয়াপল্টনের দিকে যার। জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে নয়াপল্টনে সকাল থেকে কোরআনখানি চলছে।
 
নয়াপল্টনে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উড়ছে কালো পতাকা। 
 
কার্যালয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
 
বিইউ/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর