মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুরো ঢাকাই যেন খালেদা জিয়ার জানাজার মাঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

K
খালেদা জিয়ার জানাজায় লোকসমাগমের একটি চিত্র।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। ওই এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়কে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল যে, গোটা ঢাকাই যেন হয়ে উঠেছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজার মাঠ। 

বুধবার (৩১ ডিসেম্বর) জানাজাস্থল ও আশপাশের এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা যায়।


বিজ্ঞাপন


‎এদিন মানিক মিয়া অ্যাভিনিউসহ বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি, বিজয় স্মরণী- আশাপাশের সব সড়ক মানুষে সয়লাব হয়ে যায়। এমনকি এলাকাগুলোর অলিগলিতেও প্রচুর সংখ্যক মানুষ জানাজায় অংশ নেয়।

Screenshot_2025-12-31_155353

‎আগত মুসল্লিরা বলছেন, এর আগে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দিন মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় এত মানুষ একসঙ্গে দেখা যায়। বেগম খালেদা জিয়া যে শুধু বিএনপির নয়, গণমানুষেরও নেত্রী ছিলেন, তারই যেন বহিঃপ্রকাশ ঘটেছে তার জানাজায় এত মানুষের অংশগ্রহণে।

‎চট্রগ্রাম থেকে আসা রফিকুল ইসলাম নামে একজন বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হই। ভোরে কলাবাগান নেমে মানিক মিয়া অ্যাভিনিউতে চলে আছি। ভেবেছিলাম আমিই মনে হয় সবার আগে এসেছি। কিন্তু এসে দেখি তীব্র শীতের মধ্যে সকালেই মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার মানুষ।‎‎


বিজ্ঞাপন


‎কুমিল্লা থেকে আসা শরীফুল ইসলাম বলেন, ‘আমি ভোরে ঢাকায় রওনা দিয়ে চলে আসি। এত মানুষের জোয়ার, ফলে নিউমার্কেট থেকে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে হয়েছে।’

K

‎তিনি আরও বলেন, ‘গতকাল আমাদের গণতন্ত্রের মায়ের মৃত্যুর কথা শুনে ঠিক থাকতে পারিনি। আমরা চেয়েছিলাম, তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবারও বাংলাদেশের নেতৃত্ব দেবেন। অথচ তিনি আমাদের দেশকে অভিভাবকহীন করে দুনিয়া থেকেই চলে গেলেন।’‎

‎এদিকে, বেগম খালেদা জিয়ার এই জানাজাকে দেশের সবচেয়ে বড় জানাজা হিসেবে আখ্যায়িত করছেন অনেকে। নির্দিষ্ট সংখ্যায় বলা না গেলেও বিএনপি চেয়ারপারসনের এই জানাজায় কয়েক মিলিয়ন লোকের জমায়েত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান বেগম খালেদা জিয়া। তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

‎একেএস/এএইচ‎

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর