বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিজেলের দাম লিটারপ্রতি বাড়লো ৩৪, পেট্রোল ৪৪ ও অকটেন ৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১১:১০ পিএম

শেয়ার করুন:

ডিজেলের দাম লিটারপ্রতি বাড়লো ৩৪, পেট্রোল ৪৪ ও অকটেন ৪৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী— এক লাফে সবধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ। অর্থাৎ এই দফায় লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৩৪ টাকা, পেট্রোলে ৪৪ ও অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা এবং কেরোসিনের দাম বেড়েছে ৩৪ টাকা। 

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। যা কার্যকর হবে শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে।


বিজ্ঞাপন


এদিকে নতুন করে মূল্যবৃদ্ধির পর এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা। প্রতি লিটার অকটেনের জন্য গুনতে হবে ১৩৫ টাকা। এছাড়া ১ লিটার পেট্রোল কিনতে হবে ১৩০ টাকায়।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল গত বছরের নভেম্বরে। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর