বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কক্সবাজারে গণপরিবহন ধর্মঘট, বিপাকে পর্যটকরা 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে গণপরিবহন ধর্মঘট, বিপাকে পর্যটকরা 
ছবি : ঢাকা মেইল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কক্সবাজারে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার পর্যটক। আগাম ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছেন তারা। তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া নির্ধারণ না হওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ আগস্ট) কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলাতলী, সুগন্ধা বিভিন্ন পয়েন্ট ঘুরে এই চিত্র দেখা গেছে ।  


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার রাত থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল হানিফ পরিবহন, সৌদিয়া, মারছা, এসআই পরিবহনের মালিক কর্তৃপক্ষ। তবে সকাল থেকে কিছু কিছু বাস ইচ্ছেমতো ভাড়া নিয়ে গাড়ি ছেড়েছে। 

দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের নতুন ভাড়া নির্ধারিত হলেও অন্যান্য রুটের ভাড়া পরিবর্তন হয়নি। ফলে শুধুমাত্র চট্টগ্রাম-কক্সবাজার রুটের কিছু বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু ঢাকাসহ অন্যান্য রুটের বাসগুলো এখনও চলাচল শুরু হয়নি। এসব গাড়ি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে আগত পর্যটকরা। 

আটকে পড়া পর্যটকেরা জানিয়েছেন, নির্ধারিত সময় শেষ হওয়ায় হোটেল কক্ষ ছেড়ে দিয়ে বাস কাউন্টারে এসে দেখি বাসের অঘোষিত ধর্মঘট। 

ময়মনসিংহ থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা আবদুল হক বলেন, হোটেল কক্ষ থেকে বাস টার্মিনালে এসেছি সকালে। কিন্তু বাস ছাড়ছে না, টিকিটও বিক্রি হচ্ছে না। এখন পরিবারের সদস্যদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বাস কাউন্টারে দাঁড়িয়ে আছি।


বিজ্ঞাপন


একই কথা বলেন জয়পুরহাটের সেলিম উদ্দীন। তিনি বলেন, পরিবার নিয়ে বৃহস্পতিবার কক্সবাজারে বেড়াতে এসেছি। শনিবার সকালে বাসের টিকিট কাটতে গিয়ে বিপত্তিতে পড়ে যাই। চেষ্টা করেও দুপুর পর্যন্ত টিকিট পাইনি।

এ বিষয়ে কক্সবাজার পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সকাল থেকে দূরপাল্লার বাসগুলো নিজেদের মতো ভাড়া বাড়িয়ে যাত্রী উঠানোর চেষ্টা করে। কিন্তু অধিকাংশ যাত্রী বাড়তি ভাড়ায় যেতে রাজি হয়নি। ফলে বাস চলাচল বন্ধ ছিলো। তবে দুপুরে ভাড়া নির্ধারণ হলে আস্তে আস্তে বাস ছাড়তে শুরু করেছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর