বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পানি নেওয়া হচ্ছে ঢাকা কলেজের পুকুর থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

পানি নেওয়া হচ্ছে ঢাকা কলেজের পুকুর থেকে

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পাশের ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। পুকুরের সঙ্গে ওয়াসার লাইনের সংযোগ তৈরি করে পুকুর থেকে পানি নিয়ে ব্যবহার করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। 

শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। 

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটক থেকে বেশ কিছু পানির পাইপ অগ্নিকাণ্ডস্থলের দিকে গেছে। 

pipe

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের এক শিক্ষার্থী ঢাকা মেইলকে জানান, আগুন নেভাতে কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। আর কলেজের পুকুরে যেন পানির সংকট দেখা না দেয়, সে বিষয়টি নিশ্চিত করতে ওয়াসার লাইন পুকুরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।

কারই/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর