বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৬:৫১ এএম

শেয়ার করুন:

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

রাজধানীর নিউমার্কেটের একটি ভবনে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। 

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানী নিউমার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

/ একেবি/

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর