শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল দেশের ১৯টি উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সারারাত জেগে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মনিটরিং করেছেন। আর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দলের নেতাকর্মীরাও যাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কয়েকজনের মৃত্যুর কথা জানা গেছে। উপকূলে অনেক বেশি জলোচ্ছ্বাস হয়েছে। ঘর-বাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে শুকনা খাবার, পানির ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর