শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

১৭ ঘণ্টা পর শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১১:৩১ এএম

শেয়ার করুন:

১৭ ঘণ্টা পর শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমালের’ কারণে বন্ধ থাকার ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

তাণ্ডব চালিয়ে দুর্বল হয়েছে ‘রেমাল’, কমল সংকেত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিমান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর পাঁচটা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।’

আরও পড়ুন

কোথায় কতটা তাণ্ডব চালাল রেমাল, চলবে আর কতক্ষণ?

ঘূর্ণিঝড় রেমালের কারণে এর আগে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রথমে রাত ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার কথা জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভোর ৫টা পর্যন্ত সময় বাড়ানো হয়।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর