রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বান্দরবান আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

বান্দরবান আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বশেষ ৩০০ নং বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাইদ মো. সুজাউদ্দিন, ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আবুজাফর মো. ওয়ালিউল্লাহ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, লাঙ্গল প্রতীকে ২ হাজার ৪৩৫ ভোট এবং হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭১৮ ভোট পড়ে। অন্যদিকে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী আবু সাইদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

আরও পড়ুন

বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বান্দরবান -৩০০ নং আসন থেকে নির্বাচিত হন সাচিং প্রু জেরী।


বিজ্ঞাপন


নির্বাচনি বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের ৮ শতাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্ধারিত এই সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর বলেন, জাতীয় পার্টি প্রার্থীর লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত হারাতে হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর