রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও সদর) আসনের পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় স্থানে রয়েছেন। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট।
এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।
বিজ্ঞাপন
প্রাপ্ত ফল অনুযায়ী, জি এম কাদের শীর্ষ প্রার্থীর চেয়ে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে রয়েছেন।
রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৯২ জন এবং মোট ভোটকেন্দ্র ১৬৯টি। যেসব পাঁচটি কেন্দ্রের ফল পাওয়া গেছে সেগুলো হলো- ধাপ সাতগড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।







































































