শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

B-baria
বিজয়ী প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও দলটির জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম.এ. হান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫ হাজার ১২১ ভোট। 


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রাথী ব্যারিস্টার রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এম.এ. মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৭৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস। তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৯৯৫। 


বিজ্ঞাপন


এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটপ্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৪ ভোট।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর