রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দল-মত নির্বিশেষে সবার আর্থ-সামাজিক উন্নয়নের অঙ্গীকার এসএ জিন্নাহ'র

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

দল-মত নির্বিশেষে সবার আর্থ-সামাজিক উন্নয়নের অঙ্গীকার এসএ জিন্নাহ'র
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী এসএ জিন্নাহ্ কবির।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী এসএ জিন্নাহ্ কবির তার বিজয় উৎসর্গ করলেন সাধারণ ভোটার ও নেতা কর্মীদের সঙ্গে। এসময় দল, মত নির্বিশেষে সব মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অঙ্গীকার করেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ শহরের নিজ বাসভবনে সাংবাদিক, নেতাকর্মী সঙ্গে আলাপকালে এসএ জিন্নাহ্ কবির এই মনোভাব প্রকাশ করেন। মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলাকে নদী ভাঙন, বন্যাপ্রবণ দুর্যোগপুর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছেন। স্বাধীনতা উত্তর ৫৭ বছরে অনেকে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ তাদের কথা রাখেনি। এই এলাকার পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদের ভাগ্য পরিবর্তনে আমি পরিকল্পিতভাবে কাজ করব।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফোনালাপে কুশল বিনিময় করলেন অনিন্দ্য ইসলাম অমিত ও আব্দুল কাদের

তিনি আরও বলেন, অনেক ষড়যন্ত্র, বাধাকে উপেক্ষা করে আমাকে বিজয় অর্জন করতে হয়েছে। আর এই বিজয়ের কৃতিত্ব দিচ্ছি আমার নেতা কর্মী এবং শত প্রলোভন, হুমকি ধামকি উপেক্ষা করে যে সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আবেগাপ্রুত জিন্নাহ্ কবির বলেন, আমার প্রতি এদের ভালোবাসা, বিশ্বাস, আস্থার প্রতিদান দিতে সর্বশক্তি নিয়োগ করব। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আল্লাহতালা সদয় থাকলে তাদের সেই প্রত্যাশা পূরণে আমার প্রচেষ্টার সবটুকু ঢেলে দেব। আমার বিশ্বাস আছে সেটা আমি করতে পারব।

উল্লেখ্য, ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে এসএ জিন্নাহ্ কবির বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা ভোট পান ৭৭ হাজার ৮১৮।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর