মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-১৪: তুলিকে হারিয়ে বিজয়ী ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ এএম

শেয়ার করুন:

ঢাকা-১৪: তুলিকে হারিয়ে বিজয়ী ব্যারিস্টার আরমান
ঢাকা-১৪ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী ব্যারিস্টার আরমান। ফাইল ছবি

বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলিকে হারিয়ে ঢাকা-১৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় মোট ১৭৩ কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়। 

ঘোষিত ফলাফলে, দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার আরমান ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। আরমান জিতেছেন ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে।

প্রসঙ্গত, ব্যারিস্টার আরমান বিশিষ্ট ব্যবসায়ী ও প্রয়াত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে প্রায় আট বছর ধরে গুমের শিকার ছিলেন তরুণ এই রাজনীতিক।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর