শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

লক্ষাধিক ভোট ব্যবধানে দুর্গ হারিয়ে তৃতীয় হলেন জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

লক্ষাধিক ভোট ব্যবধানে দুর্গ হারিয়ে তৃতীয় হলেন জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নিজেদের দখলে রাখা প্রায় ৪০ বছরের দুর্গ খ্যাত রংপুর সদর-৩ আসন জামায়াতের প্রার্থীর কাছে লক্ষাধিক ভোট ব্যবধানে হারিয়ে তৃতীয় হলেন জিএম কাদের। এই আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। আর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের এর আগে রংপুর সদর- ৩ আসনে ২০০১ এ সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের বছর ২০২৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


বিজ্ঞাপন


এর আগে এই আসনটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির দখলে ছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি হারালেও এই আসনটি শক্ত অবস্থানে ছিল জাতীয় পার্টির।

আরও পড়ুন

রংপুরের ছয়টি আসনই জামায়াত জোটের দখলে  

আসনটিতে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তিনি মারা গেলে তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে একবার উপনির্বাচনে সংসদ সদস্য ছিলেন রওশন এরশাদ। এইবার জামায়াতের প্রার্থীর কাছে আসনটি হারালেন জাতীয় পার্টি।

এদিকে, নির্বাচনের দিন ভোট চলাকালীন জিএম কাদের কোনো কেন্দ্র পরিদর্শন করতে বের হননি এবং মিডিয়া এড়িয়ে বাড়িতেই অবস্থান করেন তিনি। যার কারণে ভোটের মাঠে তার ও জাতীয় পার্টির শোচনীয় পরাজয় বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর