রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে নির্দিষ্ট মাত্রায় ভোট না পাওয়ায় জাতীয় পার্টি (জেপি) ও খেলাফত মজলিসসহ দুই প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে সাড়ে ১২ ভাগ না পাওয়ায় তাদের জামানত হারাচ্ছেন।

বরগুনা -১ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ, বিএনপির ধানের শীষ প্রতীকের মো. নজরুল ইসলাম মোল্লা, খেলাফত মজলিশের দেওয়াল ঘড়ি প্রতীকের মো. জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকের মো. জামাল হোসাইন।


বিজ্ঞাপন


বরগুনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জহানা গেছে, বরগুনা জেলায় দুটি আসন রয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনে রয়েছে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা। তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৮৮ হাজার ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ৮০২টি ভোট বাতিল হয়।

আরও পড়ুন

সাতক্ষীরা-২: সাবেক এমপি জাতীয় পার্টির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অর্জিত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট হিসেবে ২৩ হাজার ৫৩৯ ভোট পাওয়ার কথা। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলি উল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৬ হাজার, ১৪৫। ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফল অনুযায়ী খেলাফত মজলিশের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন ভোট পেয়েছেন ৬ হাজার ২৩২ ভোট। জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকের মো. জামাল হোসাইন ৯৮১ ভোট পেয়েছেন। নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর