শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ এএম

শেয়ার করুন:

gazipur

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী মো. মজিবুর রহমান ২ লাখ ৭ হাজার ৭০২ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মো. শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৯০ ভোট।


বিজ্ঞাপন


গাজীপুর-২ আসনে মো ধানের শীষে এম মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলির প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। 

গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থী এসএম রফিকুল ইসলাম ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকে খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

গাজীপুর-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সালাহউদ্দীন আইয়ুবী ৯৬ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান পেয়েছেন ৮৭ হাজার ৫০৫ ভোট। 

গাজীপুর -৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। 


বিজ্ঞাপন


গাজীপুরের এই পাঁচটি আসনে বিভিন্ন দলের ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনগুলোতে সর্বমোট ভোটার ছিল ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর