নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজ্ঞাপন
বৃহস্প্রতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী নূরুন নবী মৃধা ফুটবল প্রতীক নিয়ে ৬২১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী হাত পাখা প্রতীকে ২৭৫৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী
রাকিবুল ইসলাম কমল নাঙল প্রতীকে ২৫৮৭ ভোট এবং গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া মাথাল প্রতীকে ৪৬৪ ভোট পান।
এ আসনটিতে ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হন।
এরপর ভূমি উপমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। এছাড়া দীর্ঘদিন নাটোর জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
বিজ্ঞাপন
এএইচ




































































































































