ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু কেন্দ্রে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত তথ্যমতে, ভোলা-১ আসনে এগিয়ে আছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই তথ্য জানা গেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘গরুর গাড়ি’ প্রতীকে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ৫৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৩৩৪৮ ভোট।
উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
বিজ্ঞাপন
আরও পড়ুন:
কুমিল্লা-৩ আসনে এগিয়ে কায়কোবাদ
বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।
এএম




















































































































































