শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী বিপুল ভোটে পরাজিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম

শেয়ার করুন:

K
জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী।

জিততে পারলেন না জামায়াতে ইসলামীর একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খানের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফল থেকে জানা যায়, এই আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১২০০৯২ ভোট এবং জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯৬৫৮। দুজনের ভোটের ব্যবধান ৫০ হাজার ৪৩৪। 


বিজ্ঞাপন


এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে অনুষ্ঠিত হয়েছে গণভোটও।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর