রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-১৪: একটি কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা-১৪: একটি কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের মুহাম্মাদাবাদ (ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র-২) একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে তিনি ৬৪৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে ব্যারিস্টার আরমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৩ ভোট। আর স্বতন্ত্র থেকে সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ৮০ ভোট। 


বিজ্ঞাপন


মিরপুর, গাবতলী, দারুস সালাম, শাহ আলী থানা এবং সাভারের কাউন্দিয়া–বনগাঁও পর্যন্ত বিস্তৃত ঢাকা–১৪ আসনের ভোটার সংখ্যা চার লাখের বেশি। এই আসনে এবার প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী— ব্যারিস্টার আরমান এবং সানজিদা ইসলাম তুলি উভয়ই ‘গুমের শিকার পরিবার’-এর প্রতিনিধি। এরমধ্যে নারী নেতৃত্বের নতুন মুখ তুলি দীর্ঘদিন ভাই সাজেদুল ইসলাম সুমনের গুমের প্রতিবাদে আন্দোলন করেছেন। 

অন্যদিকে জামায়াতের ব্যারিস্টার আরমান নিজেও ছিলেন গুমের শিকার। বাবার মামলায় লড়তে দেশে এসে দীর্ঘ আট বছর অন্ধকার প্রকোষ্ঠে বন্দি ছিলেন। 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর