মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ১৬৫ ভোট কেন্দ্র ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। 

সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর