রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-১৫: তিন কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

ঢাকা-১৫: তিন কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এগিয়ে রয়েছেন। প্রাপ্ত তিনটি কেন্দ্রের ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০০ ভোট।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ প্রাথমিক ফলাফল জানা যায়। এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আসনটিতে মোট ১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্যমতে, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা, ৫৯টি স্থানে জাল ভোট এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর