রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

প্রাথমিক ফলাফলে এগিয়ে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক ফলাফলে এগিয়ে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির
মিরপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
 
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মিরপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির এসব বলেন।

জামায়াত আমির বলেন, সারা দেশ থেকে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে, এখন পর্যন্ত যে ফলাফল তারা পেয়েছে, তাতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন।
  
ভোটের ফলাফল নিয়ে রাত ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের আরেকটি সংবাদ সম্মেলন হবে বলে তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন


জামায়াত আমির বলেন, ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। যদি জাতির গুরু দায়িত্ব আমাদের ওপর আসে, তাহলে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা দেশ ও জাতির জন্য কাজ করবো। আমাদের ইতিবাচক কাজে ভুল হলে সমালোচনা করতে ছাড়বেন না।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর